ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুই ড্রাম তার চুরি

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

২৮ মার্চ, ২০২২,  7:24 PM

news image

সিলেটের বিশ্বনাথে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে ১লাখ ৩০ হাজার টাকার তার চুরির ঘটনা ঘটেছে। গত ২৫ মার্চ দিবাগত গভীর রাতে বিশ্বনাথ রশিদপুর জনবহুল সড়কের পাশে কারিকোনা নামক স্থানে অবস্থিত পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের স্টোর রুমের দরজার তালা ভেঙ্গে মেইন লাইনের ডি-১ ও ডি-২ নাম্বারের দুই ড্রাম তার নিয়ে যায় চোরেরা। 


তারের মূল্য ১লাখ ৩০ হাজার টাকা বলে ডেপুডি জেনারেল ম্যানেজার জানান।


পরদিন সকালে অফিস খোলার পর চুরির ঘটনাটি স্টাফদের নজরে পড়ে। এঘটনায় ২৬ মার্চ জোনাল অফিসের ডেপুডি জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতানামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-(১৪)।


এব্যাপারে কথা হলে থানার তদন্তকারি কর্মকর্তা এসআই রুমেন আহমেদ বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি সনাক্তের জন্য আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।