ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে পুকুরে মিলল বিরল প্রজাতির মাছ

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

২৮ মার্চ, ২০২২,  8:54 AM

news image

সিলেটের বিশ্বনাথে পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ‘সাকার মাউথ ক্যাটফিশ’। স্থানীয়ভাবে যেটি ‘বাঘ মাছ’ নামে পরিচিত। রবিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর (কাইমগঞ্জ) গ্রামের মাঝপাড়ার হাজী মকবুল হোসেনের পুকুরে মাছটি ধরা পড়ে।


বিরল প্রজাতির এই মাছটি দেখতে উৎসুক লোকজন ভিড় করেন সেখানে।


পুকুরের মালিক হাজী মকবুল হোসেনের নিকট সম্পর্কীয় নাতি গোলাম আকবর জানান, আজ দুপুরে পুকুরটিতে জাল ফেলে মাছ ধরছিলেন জেলেরা। সেই জালে অন্যান্য মাছের সাথে আটকা পড়ে বিরল প্রজাতির এই মাছটি। 


যার পুরো শরীরে বাদামী ও কালো রঙের ডোরাকাটা ছাপ রয়েছে। রয়েছে শক্ত কাঁটাও। গোলাম আকবর আরও জানান, সিলেটের সুরমা নদী থেকে একটি ছোট খাল ওই পুকুরের পাশ দিয়ে বয়ে গেছে। ধারণা করা হচ্ছে, খাল থেকেই পুকুরে ঢুকে পড়েছিল বিরল প্রজাতির মাছটি। আজ দুপুরে জালে আটকা পড়ার পর আমাদের এক চাচা মাছটি নিয়ে গেছেন।


বিশ্বনাথ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ. দা.) আবু তাহের চৌধুরী বলেন, বিরল প্রজাতির সাকার মাউথ ক্যাটফিশ স্বাদু পানিতে বাস করে। মাছটির বৈজ্ঞানিক নাম হাইপোস্টমাস।


কুশিয়ারা নদীতে ও আমাদের সুনামগঞ্জের হাওরেও অনেক সময় এটি পাওয়া যায়। শোভাবর্ধক হিসেবে মাছটি অ্যাকুরিয়ামে ব্যবহার করা হয়ে থাকে।