ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

#

২৭ মার্চ, ২০২২,  12:37 AM

news image


উপজেলা ছাত্রলীগের তরুন নেতা ও দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের ছাত্র আবু সুফিয়ান তালুকদার এর নেতৃত্বে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করেছে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগ। দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ(শনিবার) সকাল ৬ টা ২০মিনিটে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। শনিবার (২৬ মার্চ) দুপুর ১২ টায় দিকে উপজেলা চত্বরে এ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আওয়ামীলীগ সহ ছাত্রলীগের নতুন প্রজন্মের সদস্যগন বক্তব্য রাখে। বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আবু সুফিয়ান তালুকদার ও উপজেলা নবীনলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ.কে হিসাম এ বিষয়ে জানান, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না, আমরা নতুন প্রজন্ম সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মাঠে নেমেছি, সফল ইনশাল্লাহ হবোই । এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন, উপজেলা নবীনলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবির হাসান ইমু, দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা সুমন মিয়া ও আর উপস্তিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সারুয়ার, শাহারিয়া নবাব, লিটন মিয়া, তারেক তালুকদার, সালমান তালুকদাম, সামরান তালুকদার, আসাদ আহমেদ তনময়, আতিকুল রহমান, মেহেদী হাসান, সুহেল মিয়া, আনামুল আহমেন, শাখিল তালুকদার ও আর অনেক নেতাকর্মী।