ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোয়ালন্দে ব্যতীক্রমী প্রতিবন্ধীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

#

২৬ মার্চ, ২০২২,  8:36 PM

news image

রাজবাড়ীর গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ব্যতীক্রমী এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।


২৬ মার্চ শনিবার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতীবন্ধীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে সবুজ দল ৫-৩ গোলে লাল দলকে পরাজিত করে। বিজয়ী দলের সাগর দলের পক্ষে ৪ গোল করে ম্যাচসেরা নির্বাচিত হয়। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ক্রীড়াবিদ মজিদ খান, মো. সাজ্জাদ হোসেন, মো. আলমগীর হোসেন।


খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) মো. রফিকুল ইসলাম।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি প্রমুখ।