ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

পুনাক সভানেত্রীর মানবিকতায় চাকরি পেল ঝিকরগাছা সেই শাহিদা

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

২৪ মার্চ, ২০২২,  9:01 PM

news image

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জিসান মির্জার সহযোগিতায় চাকরি পেলেন যশোরের ঝিকরগাছার সেই প্রতিবন্ধী শাহিদা খাতুন। শাহিদা  আকিজ গ্রুপের এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।ঝিকরগাছার শিমুলিয়া গ্রামে উপস্থিত হয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন জিসান মির্জা।  চাকরি পেয়ে খুশি শাহিদা ও তার পিতামাতা।শাহিদা জানান , চাকরি না থাকায় তিনি হতাশ ছিলেন । পুনাক সভানেত্রীর কল্যাণে চাকরি পেয়ে তিনি অত্যন্ত খুশি।  এখন থেকে তিনি তার  পিতা-মাতাকে সহযোগিতা করবেন বলে জানান।শাহিদার বাবা রফি উদ্দীন বলেন পুনাক সভানেত্রী আমার মেয়ের চাকরি পাইয়ে দিতে যে ভূমিকা রেখেছেন তা কখনো ভুলতে পারবো না। তবে আমার মেয়ের ইচ্ছা ছিল সরকারি চাকরি করার।  তার সেই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা পাবো প্রত্যাশা করছি।’পরে পুনাক সভানেত্রী শিমুলিয়ায় শাহিদা আক্তারের পরিচালিত শিমুলিয়া বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের নতুন পোশাকসহ বিভিন্ন খাবার উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন পুনাকের খুলনা বিভাগীয় সভানেত্রী ডা. ফাতিমা জেসমিন, আকিজ গ্রুপের হেড অব এডমিন আলী সাহাব। পুনাক সভানেত্রী জিসান মির্জা বলেন,  শাহিদার খবর গত ১৯ নভেম্বর পড়েছিলেন অনলাইনে। ওইসময় তার সম্পর্কে খোঁজ নেই।  তার চাকরি প্রত্যাশার বিষয়টি জানায়।তার ইচ্ছা শক্তি  ও অন্যদের শিক্ষার আলোয় আলোকিত করার যে প্রচেষ্টা সেটা আমাকে অনুপ্রাণিত করেছে।  তার জন্য কিছু করতে পারায় ভালো লাগছে। একই সাথে তিনি যশোর জেলা পুলিশ সুপার ও আকিজ গ্রুপের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।