ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

আজ গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

#

২৪ মার্চ, ২০২২,  1:51 PM

news image

সকলকে ছেড়ে চলে গেলেন বাংলা চলচ্চিত্র জগতের সুপার স্টার অভিষেক চট্টোপাধ্যায়। আজ গভীর রাতে শুটিং শেষ করে বাড়িতে ফিরে আসার পর হৃদরোগে আক্রান্ত হন। এবং তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। এবং রাত ১.১০,মিনিট, নাগাদ তার মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৮,বৎসর। তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সিনেমায় অভিনয় করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল তুফান, সবার উপরে মা, সুরের আকাশ, লাঠি, ইন্দ্রজিৎ, সখী তুমি কার, দান প্রতিদান, ভাই আমার ভাই, মায়ার বাধন, আপন হল পর, সহ একাধিক সিনেমা তে অভিনয় করেছেন। তার অকাল মৃত্যু তে কলকাতার টালিগঞ্জ সিনেমা পাড়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরাদ ববি হাকিম এবং ভারতের লোকসভা র বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী ও পশ্চিম বাংলার বিধান সভার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং অভিনেতা প্রসনজিৎ, দেব, নুসরাত জাহান শ্রাবন্তী কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, দিপন্কর, অনামিকা, রাজ চক্রবর্তী সহ বিভিন্ন ভাবে জড়িত চলচ্চিত্র জগতে র গন্যমান্য বাক্তি। টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর ডাক নাম ছিল মিটনিক। আজ থেকে বাংলা চলচ্চিত্র জগতে র একটি নক্ষত্র পত্তন হয়েছে বলে মনে করেন চলচ্চিত্র জগতের সাথে জড়িত ব্যাক্তিরা।