ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহে ইউপি নির্বাচনের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২১,  9:01 PM

news image


মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)ঃ

ময়মনসিংহে সদর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ ইং উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৫ নভেম্বর) বিকেলে এডভোকেট তারেক সিটি অডিটরিয়াম হলরুমে ময়মনসিংহ সদরের সকল উপজেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারদের আয়োজনে বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।


অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন,রেপিড একশন ব্যাটেলিয়ান র‍্যাব-১৪ এর সেক্টর কমান্ডার মেজর আখের মোহাম্মদ জয়, আনসারের সহকারী পরিচালক ও জেলা কর্মকর্তা মোঃ সোহাগ পারভেজ, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ সহ প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সরোয়ার জাহান।

এছাড়া নির্বাচন প্রতিনিধিগণদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা অষ্টধার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তারেক হাসান মুক্তাসহ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ।