ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

উপনির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী ঘোষণা, চতুর্থ মুখী প্রতিদ্বন্দ্বিতা আসানসোল ও বালিগঞ্জ বিধান সভায়

#

২৩ মার্চ, ২০২২,  12:34 PM

news image

আসন্ন পশ্চিম বাংলার দুটি উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধান সভা কেন্দ্র চতুর্থী মুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে এটি বলার অপেক্ষা করে না । কারণ হিসেবে দেখা গেছে এই আসানসোল লোকসভা কেন্দ্র টি ভারতের জনতা পার্টির হাতে ছিল। এবং এখানকার লোকসভার সদস্য ছিলেন বাবুল সুপ্রিয়। তিনি দল ত্যাগ করে তৃনমূল দলে নাম লেখান। এবং লোকসভার সদস্য পদ থেকে ইস্তফা দেন। সেই সাথে কলকাতার বালিগঞ্জ বিধান সভা কেন্দ্র টি দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় কংগ্রেসের ছিল । পরে তৃনমূল দলের নেতা ও প্রায়ত সাবেক কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় এর মৃত্যুর পর তার খালি আসনে উপনির্বাচন হতে চলেছে আগামী ১২,ই, এপ্রিল। এই আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দাড়িয়েছেন তৃনমূল দলের হিন্দি চলচ্চিত্র জগতের সুপার স্টার শ্রী শত্রুঘ্ন সিনহা। এবং বি জে পি প্রার্থী হিসেবে দিয়েছেন আসানসোল বিধান সভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী অগ্নিমিত্র পাল ও বামফ্রন্টের প্রার্থী হিসেবে দাড়িয়েছেন পাথ মুখোপাধ্যায় এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে দাড়িয়েছেন প্রসোনজিৎ পুইতুন্ড। অন্যদিকে কলকাতা বালিগঞ্জ বিধান সভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃনমূল দলের হয়ে গায়ক ও সুরকার শ্রী বাবুল সুপ্রিয়। এবং বিজেপি র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীমতী কেয়া ঘোষ ও বামফ্রন্টের প্রার্থী হিসেবে দাড়িয়েছেন সায়রা শাহ হালিম এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে দাড়িয়েছেন জনাব কামারুজ্জামান চৌধুরী। এই চতুর্থ মুখী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ প্রার্থীদের মধ্যে কে জিতে আসতে চলছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১২,ই, এপ্রিলের পর। তবে এই নির্বাচনে কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য প্রতি বুথে থাকবেন। সাথে থাকবে রাজ্যের পুলিশ।