ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুন্দরগঞ্জে ধর্ষণের অপরাধে যুবক গ্রেপ্তার

#

২৩ মার্চ, ২০২২,  12:10 AM

news image

গাইবান্ধার সুন্দরগঞ্জে  রামজীবন ইউনিয়নে ধর্ষণের অভিযোগে স্থানীয়দের হাতে আটক যুবক সাগর মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম রামজীবন গ্রামে। সাগর পাশ্ববর্তী সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটী গ্রামের নবী বকসের ছেলে।<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3568493450384130"

     crossorigin="anonymous"></script>

জানা গেছে, দীর্ঘদিন থেকে পশ্চিম রামজীবন গ্রামের স্কুল ছাত্রীর সাথে সাগরের প্রেম বিনিময় চলে আসছিল। ঘটনার দিন রাতে ওই স্কুল ছাত্রীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে সাগর ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ছাত্রীকে তার ঘরের পিছনে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে সাগরকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। এ নিয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে ওই ছাত্রীর বাবা।

মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই হাসিব জানান সাগরের জবানবন্ধী রেকর্ড করার জন্য আদালতে এবং ওই স্কুল ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাইবান্ধা জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামজীবন ইউপি চেয়ারম্যান শামসুল হুদা সরকার জানান, তিনি বিষয়টি জানেন। ব্যস্ত থাকার কারণে বিষয়টি সঠিকভাবে তত্ত্বাবধান করতে পারিনি। তবে এনিয়ে থানায় মামলা হয়েছে।