ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জগন্নাথপুরে ট্রলি মালিক সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

#

১৫ নভেম্বর, ২০২১,  8:48 PM

news image


সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রথমবারের মতো ট্রলি মালিক সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর সোমবার স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলে ভোট গ্রহণ।  টানা দেড় ঘন্টা ভোট গণনা শেষে বিকাল ৫.৩০ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন- জগন্নাথপুর উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ নূরুল ইসলাম চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোতালিব মিয়া ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ২০ ভোট। সহসভাপতি পদে মোঃ সামছুল হক আম প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ ভোট,  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মতিউর রহমান গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আঙ্গুর মিয়া মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছদরুল আমিন সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২০ ভোট। নির্বাচনে মোট ১২ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোঃ জাহির উদ্দিন, জয়েন সেক্রেটারি বিশ্ব বৈদ্য সহ আরো অনেকে।