ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুলিশ সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

২২ মার্চ, ২০২২,  10:46 PM

news image

আজ বিকেল  তিনটা পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিপি ডক্টর বেনজীর আহমেদ। এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাকের সভানেত্রী জিসান মির্জা ও খুলনা রেঞ্জ ডিআইজি ডক্টর খন্দকার মহিদ উদ্দিন। অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ বীরের দেশ। এ দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ পুলিশ ক্রীড়ায় বিশাল অবদান রাখছে। জাতীয় পর্যায়ে বাংলাদেশ পুলিশ দল ভালো করছে।যশোরের পুলিশ সুপার ও বার্ষিক পুলিশ সমাবেশের সভাপতি প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জিসান মির্জা ও খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খন্দকার মহিদ উদ্দিন।উদ্বোধনের পর ক্রীড়া প্যারেড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন অনুমতি প্রার্থনা করেন। এরপর প্যারেড দলগুলো একেএকে প্রধান অতিথিকে অভিবাদন প্রদান করেন এবং অভিবাদন মঞ্চ অতিক্রম করেন। এরপর শুরু হয় মনমুগ্ধকর ডিসপ্লে, বাঙালি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও স্বাধীনতা ভিত্তিক গান কথা মালার সাথে নাচ। এই নান্দনিক ডিসপ্লেতে যুক্ত হয় বিদ্রোহী কবি নজরুলের গণ সঙ্গীত ও জনপ্রিয় কয়েকটি দেশের গান। ক্রীড়া প্রতিযোগিতায় আটটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইন্সপেক্টর থেকে তদন্ত কর্মকর্তাদের একশ মিটার দৌড়, উপজেলা চেয়ারম্যান ও মেয়রদের একশ মিটার দৌড়। ইউপি চেয়ারম্যানের একশ’ মিটার দৌড়, মুক্তিযোদ্ধাদের একশ’ মিটার হাঁটা, নারী অতিথিদের বালিশ বদল, ১০ বছরের শিশুদের বিস্কুট দৌড়, পুলিশের সদস্যদের কলা গাছে ওঠা, যেমন খুশি তেমন সাজো এবং পুলিশের এলারাম প্রস্তুতির উপর একটি বিশেষ পর্ব। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।