ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জগন্নাথপুর ডাকবাংলা রোডের নির্মানকাজ পরিদর্শনে পৌর মেয়র আক্তার হোসেন

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২১,  8:37 PM

news image


মোঃ রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি ::


সুনামগঞ্জের জগন্নাথপুর ডাকবাংলো রোডে অবস্থিত  উপজেলা সদর জামে মসজিদের পানি নিস্কাশন ড্রেনের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পৌর মেয়র আক্তার হোসেন। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে আকস্মিক পরিদর্শনে আসেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পূর্বপাড় ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ও মানবাধিকার ব্যাক্তিত্ব ডাঃ সৈয়দ রেজাউল হক, সাংবাদিক মাসুম আহমদ, জগন্নাথপুর সাব-রেজিষ্ট্রার অফিসের শাওন রায়, ডিডরাইটার বশির মিয়া, কালীপদ রায় সহ ডাকবাংলো রোডের ব্যবসায়ীবৃন্দ।

পরে তিনি জগন্নাথপুর সাবরেজিস্টার অফিসের ডিডরাইটার ও ব্যবসায়ীদের সুবিধার্থে সরকারের বরাদ্দকৃত পাবলিক টয়লেটের কাজের অগ্রগতি সম্পর্কে খোজ খবর নেন।

এ সময় উপস্থিত লোকজন পৌর মেয়র আক্তার হোসেনকে ডাকবাংলো রোডে ষ্ট্রীট লাইট স্থাপন ও সদর জামে মসজিদ ও সাবরেজিষ্ট্রি অফিসের পানি নিস্কাসনে ড্রেন নির্মান, পাবলিক টয়লেটের কাজ সহ নানা উন্নয়নে ভুয়সী প্রশংসা করেন।