ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন মসিক মেয়র টিটু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২১,  8:10 PM

news image


মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ):

১৫ নভেম্বর বেলা ১২ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে নগরীর ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজে ২০২১ ইং  সালের এইচএসসি পরীক্ষার্থীদের (কোভিড ১৯) প্রতিরোধে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।


এ কার্যক্রম আগামী ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন প্রায় ১ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। 

এ সময় মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা নেওয়ার কোন বিকল্প নেই। তাই সবাইকে টিকা নিতে হবে। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, টিকা নেওয়ায় সারা বিশ্বে কোথাও তেমন নেতিবাচক পাশ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। নিজে টিকা নিয়ে সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে। করোনা সংক্রমণ বর্তমানে কম হলেও স্বাস্থ্যবিধিগুলো গুরুত্বের সাথে মেনে চলতে হবে।

এ সময় আরোও উপস্থিত ছিলেন  ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, কলেজের শিক্ষকমণ্ডলী সহ প্রমুখ।