ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

৪৭৫ পিচ ইয়াবাসহ আমির হোসেনকে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানার পুলিশ

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

২১ মার্চ, ২০২২,  12:29 AM

news image

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নের নেকমরদ বাজারে রানিশংকেল থানার পুলিশের এসআই এরশাদ, মাদকবিরোধী অভিযান চালিয়ে গতকাল শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে   ৪৭৫ পিজ ইয়াবাসহ আমির হোসেন নামের এক মাদক ব্যবসাহিকে গ্রেফতার করার খবর পাওয়া গেছে। 


আটককৃত ব্যাক্তি রাণীশংকৈল উপজেলার নেকমরদ ভবানন্দপুর (পুরাতন গরুহাটি) গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে আমির হোসেন (৩৬)। 


মামলার আইও এসআই বদিউজ্জামাল জানান, এস আই এরশাদ তার সঙ্গিয় পুলিশ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, মাদক কারবারি আমির হোসেনকে তার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মাদকসহ হাতে নাতে আটক করে।এনিয়ে তার নামে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ, এস এম জাহিদ ইকবাল বলেন,গত কাল রাতে তাকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১ টায় জেলা জেল হাজতে প্রেরণ করা হয়।