ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কুড়িগ্রামে ডিজিটাল সেন্টারের ১১ বছরের পূর্তি উদযাপন

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১৫ নভেম্বর, ২০২১,  7:27 PM

news image


কুড়িগ্রামে ডিজিটাল সেন্টারের ১১বছরের পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ই-সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা  প্রশাসক (সার্বিক) জিলুফা সুলতানা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। জেলা প্রশাসন ও এসপায়ার টু ইনোভেট (এটুআই), তথ্য ও প্রযুক্তি বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তারা জানান, ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন। এর মাধ্যমে নাগরিকদের দোর গোড়ায় পৌঁছে দেয়া হয় ৬০ ধরণের সেবা।