ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহে পুনাক'র উদ্যোগে অনাথ শিশু পরিবারের সাথে মধ্যাহ্নভোজ ও শিক্ষা উপকরণ বিতরণ

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৯ মার্চ, ২০২২,  5:34 PM

news image

ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে ময়মনসিংহ সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে মধ্যাহ্নভোজ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু'র জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ ইং উদযাপন উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর আয়োজনে গত ১৭ মার্চ দুপুরে ময়মনসিংহ সরকারি শিশু পরিবার (বালিকা) আকুয়া নিবাসীদের মাঝে এই মধ্যাহ্নভোজ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে পুনাক সভানেত্রী কানিজ আহমার বলেন, সঠিকভাবে পরিচর্যা করা হলে অনাথ শিশুরাও এগিয়ে যেতে পারবে। অনাথ শিশুরাও নিজের পায়ে দাঁড়িয়ে দেশের উন্নয়নে অংশ নিতে পারবে। এ জন্য যত সহযোগিতা প্রয়োজন তাই করা হবে। 

উপ তত্বাবধায়ক বলেন, সরকারি এই শিশু পরিবারে শিশুদেরকে ১৮ বছর পর্যন্ত পাঠদান ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে সহযোগিতা করা হয়। মেধাবী কোন শিশু উচ্চশিক্ষায় আগ্রহী হলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে পাঠদানে সহযোগিতা করে আসছি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহ এর সভাপতি মিসেস কানিজ আহমার। এছাড়া আরোও উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, পুনাকের সহ-সভানেত্রী তাহমিনা আফরোজ তানি, রায়হানা তাহসীন, ইসরাত তানজিয়া, ডাঃ শারমীন আক্তার, ফারহানা ইসলাম, অলি বনিক, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।  সরকারি শিশু পরিবারের উপ তত্বাবধায়ক মোছাঃ নাজনীন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে শিশু পরিবারের পারভীন সুলতানা, মাহফুজা খাতুন, খাদিজা খাতুন, দিলরুবা আক্তার প্রীতি, তাহমিনা আক্তার নীপাসহ প্রমূখ। উল্লেখ্য যে সরকারি এই শিশু পরিবারে ৮৮ জন অনাথ, অসহায়, পিতামাতাহীন শিশু সরকারি সহযোগিতায় বেড়ে উঠছে।