ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কুড়িগ্রামে হাসপাতাল থেকে ঔষুধ পাচারের সময় আটক এক নারী

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১৮ মার্চ, ২০২২,  8:11 AM

news image

কুড়িগ্রাম জেলার জেনারেল হাসপাতাল থেকে বিপুল পরিমাণ এর ইনজেকশন পাচারের সময় এক নারীকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।


আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে শাহেদা নামে ওই নারী একটি ট্রাভেল ব্যাগে করে পেলটকস-২ এবং পেনটিড মেগাপিল এর তিনশ ৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হন।এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ব্যাগটি খুলে সেখানে বিপুল সংখ্যক ইনজেকশন দেখতে পান। পরে ঐ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।


আটক শাহেদার বাড়ি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামে। ঘটনার সত্যতা এরই মধ্যে নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন। সরকারি ইনজেকশন পাচারের সময় নারী আটকের কথা স্বীকার করে তিনি জানান,আমরা তদন্ত করে দেখব যে; ইনজেকশনগুলো ঠিক কোথাকার।এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানায়,ঔষুধ পাচারের ঘটনায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে এক নারীকে আটক করা হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনো লিখিত অভিযোগ করেনি।তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।