ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে সুনামগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন

#

১৭ মার্চ, ২০২২,  4:59 PM

news image

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জের আয়োজনে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন করেছে। 

বুধবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে নিরাপদ ও পুষ্টি কর খাদ্য বিষয়ক কর্ম সুচীর আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তারের সভাপতিত্বে  প্রধান  অতিথি ছিলেন ন খাদ্য নিরাপত্তা অফিসার মো শরিফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো ওলি উল্লাহ,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম, অভিভাবক মো কামাল হোসেন, সহকারী শিক্ষক গনের মধ্যে উপস্থিত ছিলেন জোছনা আক্তার, মনি পুরকায়স্থ,  রুনা লস্কর, আজিজুন নেছা,মাইশা আক্তার  চম্পা রায় ও জেবুন নেছা পলি প্রমুখ।   অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তামান্না আক্তার।  আলোচনা ছাড়াও কবিতা আবৃত্তি গান পরিবেশন ও দুই জন শিক্ষার্থী বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ দেন। 

বক্তরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বরোপ করেন।  শিশুরা যদি নিরাপদ খাদ্য ও পুষ্টি কর খাদ্য গ্রহণ করে তাহলে শরীর ও মেধা বৃদ্ধি ঘটবে। এ ব্যাপারে অভিভাবকদের ও ভূমিকা রাখার আহ্বান জানান।


সব শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম দিন পালন করা হয়।