ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বারুইপুর জেলা পুলিশের তৎপরতায় এক কুখ্যাত ডাকাত কে গ্রেফতার করল ঘুটিয়াশরিফ আর ও পি!

#

১৪ মার্চ, ২০২২,  9:15 PM

news image

গতরাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন এলাকার ক্যানিং এর ঘুটিয়াশরিফ আর ও পি থানার অফিসার ইনচার্জ জনাব ফারুক রহমানের নেতৃত্বে একটি বড় গ্যাঙ ডাকাতের মাথা কে গ্রেফতার করে পূর্ব পিয়ালী অধীনে জীবন তলা এলাকা থেকে। ধৃত ব্যক্তির নাম শ্রী অসিম মন্ডল (৩৯) বছর। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি অত্যাধুনিক প্রযুক্তির ৯,এমএম, পিস্তল এবং সাত রাউন্ড গুলি পাওয়া যায়।ধৃত ব্যক্তির বাড়ি সুন্দর বন কোস্টাল থানার আটওলি বাজার এলাকায়। সম্প্রতি কিছু দিন হল বারুইপুর জেলা পুলিশের অধীনে সোনারপুর ও রাজপুর এবং বারুইপুর জেলা পুলিশের কিছু কিছু যায়গায় থেকে অভিযোগ আসছিল যে কিছু দুস্কৃতিকারী দল এলাকায় অশান্তি ও চুরি ডাকাতি করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করছে। খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী ভৈরব তেওয়ারী এবং এস ডি পি ও বারুইপুর এবং বারুইপুর জেলা পুলিশের জোনাল সাহেব এবং বারুইপুর থানার আই সি শ্রী দেবপ্রসাদ রায় ও বারুইপুর জেলা মহিলা পুলিশের আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু এবং বারুইপুর জেলা পুলিশের ঘুটিয়াশরিফ আর ও পি দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার জনাব ফারুক রহমান সহ বিভিন্ন থানার আই সি এবং ওসি রা কড়া নজরদারি শুরু করে এবং তার ফল সরূপ গতকাল গভীর রাতে ক্যানিং এর পূর্ব পিয়ালী অধীনে জীবন তলা থেকে শ্রী অসিম মন্ডল কে আগ্নেয় অস্ত্র সহ হাতেনাতে ধরা হয়। ধৃত ব্যক্তি কে আজ বারুইপুর জেলা দায়রা আদালতে তোলা হবে এবং ধৃত ব্যক্তিকে পুলিশের রিমান্ডে নেওয়ার জন্য একটি রিট আবেদন করা হবে বলে জানা গেছে বারুইপুর জেলা পুলিশের পক্ষ হতে।