ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

#

১৫ নভেম্বর, ২০২১,  6:13 PM

news image



সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার বিকালে উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া শিশু সানিয়া আক্তার(৮) ওই গ্রামের মোস্তফার মেয়ে। ও আলিমা আক্তার (৫)সুরুজ আলীর মেয়ে। 

জানা গেছে, সোমবার বিকালে পাঁন্ডারখাল(মরা সুরমা) সংলগ্ন খেলতে যায় দুই শিশু। এ সময় খালে ধারে দৌড়াদৌড়ি করার সময় প্রথমে একজন পড়ে যায়। তাকে উঠাতে গিয়ে অন্যজনও পড়ে যায়। 

সন্ধ্যার দিকে শিশু দুটির হাত পুকুরে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তাদের উদ্ধার করে স্থানীয় দোহালিয়া উপ-স্বাস্হ্য কেন্দ্র হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবদুলাল ধর বলেন,খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ দুটির প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।