ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে প্রতিবন্ধীর রাস্তা বন্ধ করার অভিযোগ

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

১৩ মার্চ, ২০২২,  7:35 PM

news image

সিলেটের বিশ্বনাথে এক প্রতিবন্ধীর চলাফেরার রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। 

প্রতিবন্ধীর রাস্তা জোরপূর্বকভাবে বন্ধের অভিযোগ এনে প্রতিপক্ষের বিরুদ্ধে আজ  রবিবার (১৩ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পৌর শহরের মুফতিরগাঁও গ্রামের শেখ জালাল মিয়ার প্রতিবন্ধী ছেলে শেখ আতাউর রহমান তানভীর লিখিত অভিযোগ দায়ের করেছেন।


লিখিত অভিযোগে প্রকাশ : মুফতিরগাঁও গ্রামের মৃত: আব্দুল জব্বারের ছেলে দুদু মিয়া ও আলকাছ মিয়া প্রতিবন্ধী শেখ আতাউর রহমান তানভীরের চলাফেরার রাস্তায় গৃহ নির্মাণ করার লক্ষ্যে টিন ও পাকা পিলার দ্বারা বেষ্ঠনী প্রদান করে রাস্তা বন্ধ করে রেখেছে।


বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্ঠি না করার জন্য বলে আসে। 


তবে ২ হাত পরিমাণ জায়গা খালি রেখে বিবাদীরা পুরো রাস্তা বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষ। যে কোন সময় পুরো রাস্তা প্রতিপক্ষ বন্ধ করে দিতে পারে বলে আশংকা করছেন প্রতিবন্ধী শেখ আতাউর রহমান তানভীর ও তার পরিবার।


অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, ২০০৪ সালে ১২০৪ নং দলিল মোতাবেক বিবাদীদের পিতা শেখ আতাউর রহমান তানভীরের পিতার সাথে রাস্তা নিয়া একটি রেজিষ্ঠার স্মরণলিপি রয়েছে।


বিবাদীরা স্মরণলিপি থাকার পরও রাস্তা বন্ধ করে রেখেছে। প্রতিবন্ধি শেখ আতাউর রহমান তানভীর তার শারীরিক অবস্থা বিবেচনা করে তার ও আরো কয়েকটি পরিবারের চলাচল নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোরদাবী জানিয়েছেন।


এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, আমি সাথে সাথে উপজেলা সহকারি কমিশনার (ভুমিকে) পাটিয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে তিনি জানান।