ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

১৫ নভেম্বর, ২০২১,  3:42 PM

news image


অদ্য ১৫ নভেম্বর রোজ সোমবার বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুর মহানগর এর অন্তর্ভুক্ত টঙ্গী পর্ব থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তির দাবীতে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, মিছিলটি টঙ্গী হোসেন মার্কেট থেকে শুরু করে এরশাদনগর বাসষ্টানে শেষ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল।


এসময় উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন টঙ্গী পর্ব থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, এস.এম শাকিল পারভেজ, মোখলেসুর রহমান, এস.এম আমিনুল ইসলাম কাউসার, বাদল আহমেদ, মিজানুর রহমান পাভেল, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক খালিদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক রিজভী আহমেদ,

সদস্য-সাইদুর রহমান রাজীব, বিল্লাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ আব্দুল জলিল, মোঃ মিজানুর রহমান, মোঃ সোহরাব উদ্দিন, মোঃ রুহুল আমিন, মোঃ জামান রনি, রেজাউল ইসলাম রাসেল, দেলোয়ার হোসেন জাকির, শাহিন,আমজাদ, রানা ও জসিম সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।