ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বাউল নুনু গাজীকে সৈয়দ দুলালের হুমকির কল রেকর্ড ফাঁস কোতোয়ালি থানায় জিডি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২২,  3:33 PM

news image

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা নন্দিত সংগীত শিল্পী বাউল নুনু গাজীকে অকথ্য অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং পিটিয়ে মারতে মারতে জগন্নাথপুর থেকে সৈয়দপুর নেয়ার হুমকি দিয়েছেন একই উপজেলার সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ঈশান কোণা এলাকার বাসিন্দা আরেক জনন্দিত গীতিকার সৈয়দ দুলাল।

জানা যায় গত শুক্রবার বিকেলে নুনু গাজী সৈয়দ দুলাল নামে এক গীতিকারের লেখা গানের একটি পাণ্ডুলিপির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। নুনু গাজী  জানান- যে সৈয়দ দুলালকে নিয়ে তিনি এই পোস্ট করেছেন তার বাড়ী বিশ্বম্ভপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের সৈয়দপুর এলাকায়।

এদিকে এই পোস্টকে কেন্দ্র করে ফেসবুকে হৈচৈ পড়ে যায়। তা দেখে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের ঈশান কোণা এলাকার বাসিন্দা জননন্দিত গীতিকার ও  সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ দুলাল সহ একাধিক ব্যাক্তি বাউল নুনু গাজীর ফেসবুক মেসেঞ্জারে কল দিয়ে অকথ্য, অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। এবং পিটিয়ে মারতে মারতে জগন্নাথপুর থেকে সৈয়দপুর নেয়ার হুমকি দেন। 

সৈয়দ দুলালের হুমকি ধমকীর সমস্ত কথোপকথন ও স্ক্রিনশট নুনু গাজী তার ব্যবহৃত মোবাইলে ধারণ করেন। 

পরে ১২ মার্চ ২০২২ শনিবার বিকেলে  নিজের জানের নিরাপত্তা চেয়ে সিলেটে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ১১৬৬।

এব্যাপারে জানতে সৈয়দ দুলালের সাথে যোগাযোগ করলে তিনি জানান- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সে আমার নামে অপপ্রচার চালাচ্ছে তাই আমি উত্তেজিত হয়ে অকথ্য, অশ্লীল, অশ্রাব্য ভাষায় তাকে গালাগাল করেছি। অনুমতি ছাড়া কল রেকর্ড করে সে আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে ফাঁস করেছে, এতে আমার মানহানি হয়েছে তাই আমি তার বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছি।

এব্যাপারে জানতে চাইলে সিলেট কোতোয়ালী মডেল থানা এস এম পি'র- ওসি তদন্ত মোঃ ইয়াসিন জানান- অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।