ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বৃদ্ধা আকিরন বেগমকে খুজছেন স্বজনরা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২২,  1:21 AM

news image

রাজবাড়ী  প্রতিনিধিঃ রাজবাড়ীর সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষীকোল গ্রামের বাসিন্দা  মানসিক রোগী আকিরন বেগম (৫৪) নামে এক বৃদ্ধা আড়াই মাস ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পেতে সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন স্বজনরা।


আকিরন বেগমের বড় ছলে মোঃ রফিক জানান, তার  কিছুটা মানসিক ভারসাম্যহীনতা রয়েছে। তিনি নিরিবিলি থাকতে পছন্দ করেন।


গত  জানুয়ারী মাসের ৪তারিখে অনুিমানিক সকাল ৯টায় লক্ষীকোলর  বাড়ি থেকে কাউকে

কিছু না বলে বের হয়ে যান আকিরন বেগম। 

সেসময় তার পরনে ছিল চেকের একটা শাড়ি। তারপর আর বাড়ি ফেরেননি। নিকটাত্মীয়দের বাড়িতে খোঁজ করেও তার কোনো হদিস মেলেনি। গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, মাথার চুল ছােট, মুখােমন্ডলঃ গােলাকার, চুলের রং সাদা কালাে।


আকিরনের খোঁজ চেয়ে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছেলে মোঃ রফিক, যার নম্বর (৯২)


খোঁজ পেলে তার ছেলে মোঃ রফিকের সঙ্গে , +880 1861-434491 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে পরিবারের তরফ থেকে।