ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১১ জন

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১২ মার্চ, ২০২২,  9:24 PM

news image

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করেছে।

এর মাঝে এস আই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম জেলা সদরের পরানগঞ্জ ইউপিস্থ পরান বাজার সংলগ্ন বীর বওলা মোড় থেকে মাদক ব্যবসায়ী মোঃ চাঁন মিয়াকে গাজাসহ গ্রেফতার করে। এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে ডাকাতির চেষ্টা (পুরাতন) মামলার আসামী শুভ ও শাহিন আলমকে গ্রেফতার করে। এস আই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টিম কাতলাসেন বাজার থেকে অপহরন(পুরাতন) মামলার আসামী নয়ন মিয়া, এসআই টিটু সরকারের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী রেলগেইট এলাকার একটি হোটেল থেকে মোঃ মামুন মিয়া, মোঃ বাদশা মিয়া, জেসমিন আক্তার ও হ্যাপি আক্তারকে অসামাজিক কার্যকলাপের দায়ে গ্রেফতার করে। এছাড়া এএসআই মিজানুর রহমান থানা ৩টি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী চর কালিবাড়ির এন.এইচ.এম আমিনুর রহমান সোহেলকে গ্রেফতার করে। তাদেরকে শনিবার আদালতে পাঠিানো হয়েছে।