ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত!

#

০৮ মার্চ, ২০২২,  7:49 PM

news image

 রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহাসিক স্বীকৃতি লাভ অসামান্য অর্জন।


আজ (৭ মার্চ) উপলক্ষে সোমবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে বীরমুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।


এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামনিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া ও রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি শরিফ খাঁন।


এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকী, নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি সোনিয়া সরদার এবং তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক প্রদীপ সরকার প্রমুখ। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।