ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

করোনার পিসিআর টেস্ট লাগবে না সৌদি যেতে

#

০৮ মার্চ, ২০২২,  1:14 AM

news image

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় প্রায় সব ধরনের বিধিনিষেধ শিথিল করেছে সৌদি আরব। এখন থেকে দেশটিতে যেতে করোনাভাইরাসের পিসিআর পরীক্ষার সনদ দেখাতে হবে না। এ ছাড়া বিদেশি নাগরিকদের কোয়ারেন্টিনেও থাকতে হবে না। আজ শনিবার থেকেই কার্যকর হয়েছে এ নির্দেশনা।


সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, বিদেশি যাত্রীদের সৌদি আরবে ঢোকার জন্য এখন শুধু বাড়তি একটি স্বাস্থ্য বীমা লাগবে, যাতে করোনাভাইরাসে আক্রান্ত হলে সেই খরচ বহন করা যায়।নতুন নির্দেশনা অনুযায়ী, খোলা জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে বদ্ধপরিসরে লোকসমাগমে মাস্ক পরার নিয়ম বহাল রেখেছে কর্তৃপক্ষ।


দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠান আয়োজন বা লোকসমাগমে এখন আর কোনো বাধা নেই।


ইতোমধ্যে মক্কার মসজিদুল হারাম এবং মদিনা মসজিদে নববীসহ দেশটির সব মসজিদ থেকেও শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম প্রত্যাহার করা হয়েছে। তবে মসজিদের ভেতরে সবাইকে মাস্ক পরতে হবে।


করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে এ বছরের জানুয়ারিতে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার, তাও শিথিল করা হয়েছে। এখন সরাসরি ফ্লাইটে সৌদি আরবে যেতে পারবেন যাত্রীরা।