ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গোয়ালন্দে তুচ্ছ ঘটনার জেরে যুবকের হাত কেটে বিছিন্ন

#

০৭ মার্চ, ২০২২,  12:18 AM

news image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় তুচ্ছ ঘটনার জেরে  মোঃ রিয়াজ শেখ (২৫) নামে এক যুবকের হাত কেটে বিছিন্ন করেছে দূবৃত্তরা।

রোববার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রেলস্টেশন এলাকায় স্থানীয় রাজধানী আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।


আহত রিয়াজ দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়া গ্রামের বাবু শেখের ছেলে।

রিয়াজের অভিযোগ , তুচ্ছ ঘটনার জেরে রিয়াজের হাত ধারালো অস্ত্রের আঘাতে কেটে বিছিন্ন করেছে স্থানীয় শামসু মাষ্টার পাড়া এলাকার হাসেমের ছেলে হুমাই হোসেন।


দৌলতদিয়া ৫ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য ফকীর আঃ জলিল জানান, সন্ধ্যার পরপরই রেলস্টেশন এলাকায় চিৎকারের শব্দ শুনতে পাই। পরে দেখা যায় রিয়াজ নামে এক যুবকের হাত ছুরির আঘাতে বিছিন্ন হয়েছে। আহত অবস্থায় রিয়াজ কে উদ্বার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।