ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

#

০৬ মার্চ, ২০২২,  11:58 PM

news image

রাজবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


রোববার (৬ মার্চ) বিকেলে রাজবাড়ী পৌর শহরের সজ্জনকান্দা মারকাজ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 


শিশু রাফি পৌর শহরের সজ্জনকান্দা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

রাফির পিতা মোয়াজ্জেম হোসেন জানান, রোববার বেলা সাড়ে ১২টার দিকে রাফি তার দুই বন্ধুর সঙ্গে খেলতে বের হয়। এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও সে বাসায় ফিরে না আসায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন জানতে পারে রাফি তার দুই বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিলো। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে পুকুর থেকে রাফির লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।