ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা পরিষদ সদস্য হেনার মতবিনিময়

#

আনোয়ার সুমন, কোম্পানীগঞ্জ, সিলেট প্রতিনিধিঃ

০৬ মার্চ, ২০২২,  4:52 PM

news image

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেট  জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা।রোববার (৬ মার্চ) প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি শাব্বির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ  সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আবিদুর রহমানের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সিনিয়র  সহ-সভাপতি ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি আব্দুল আলীম,অর্থ সম্পাদক দৈনিক সিলেট বাণীর প্রতিনিধি সুহেল রানা,অফিস সম্পাদক ও ফটো সাংবাদিক আনোয়ার সুমন,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দৈনিক  শ্যামল সিলেট প্রতিনিধি আকবর রেদওয়ান মনা,কার্যনির্বাহী সদস্য ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি আব্দুল জলিল কার্যনির্বাহী সদস্য ও একাত্তরের কথার ফটো সাংবাদিক ফখর উদ্দীন,নাজমুল হক হেলাল, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব  আলম প্রমুখ। 


উক্ত মতবিনিময় সভায় দেশে বিরাজমান করোনা ও ওমিক্রন পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করে প্রেসক্লাবের সকল সদস্যদের মাঝে সিলেট জেলা পরিষদের পক্ষে মাস্ক, সাবান  বিতরণ করেন জেলা পরিষদ সদস্য তামান্না আক্তার হেনা। এসময় তিনি বলেন- সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা সমাজ ও দেশের জন্য বর্তমানে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। এসময় তিনি সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।