ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ভগবান শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের ১৮৭ তম জন্মতিথিতে সুনামগঞ্জে প্রার্থনা ও দেড় শতাধিক নারীপূরুষের মাঝে বস্ত্র বিতরণ

#

০৪ মার্চ, ২০২২,  4:53 PM

news image

সুনামগঞ্জে ভগবান শ্রীরাম কৃষ্ণ পরমংস দেবের ১৮৭তম জন্ম তিথি উৎসব উপলক্ষে প্রার্থনা সভা ও সমাজের হিন্দু মুসলিম দেড় শতাধিক নারীপূরুষের মাঝে শাড়ি ও লঙ্গী বিতরণ করা হয়েছে। 


শুক্রবার সকাল ১১টায় পৌর শহরের ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষের আয়োজনে আশ্রম প্রাঙ্গণে প্রার্থনা সভা ও বস্ত্র বিতরণ করা হয়। 


রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ও সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,রামকৃষ্ণ আশ্রমের প্রধান স্বামী শ্রী হৃদয়ানন্দ মহারাজ,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. ননী ভূষন তালুকদার,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়,এড. স্বপন কুমার দাস রায়,এড. পরিতোষ রায়,স্বপন কুমার দাস,চন্দন রায়,পরিমল তালুকদার,লিটন রায়,চন্দন প্রসাদ রায়,অলক দত্ত,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর তালুকদার,রির্পোর্টাস ইউনিটির সভাপতি ও আরটিভির প্রতিনিধি বিন্দু তালুকদার ও সবিতা বীর প্রমুখ। প্রার্থনা শেষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দরা।


নেতৃবৃন্দরা বলেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংস দেব সকল ধর্মের মানুষের মাঝে শান্তির বাণী পৌছে দিতেন। তাই এই স্বাধীন বাংলার ভূখন্ডে প্রতিটি ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধন অটুট রেখে স্ব স্ব অবস্থানে থেকে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন এমনটাই ধর্মের বাণীতে উল্লেখ আছে। পরিশেষে নেতৃবৃন্দরা দেশের প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনাসহ আপামর জনগনের সুখ শান্তি সমৃদ্ধি ও দেশের উন্নতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।