ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মহাকাল মশরহাটীর জিহাদ বাহিনীর চাঁদাবাজিতে অতিষ্ট মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২২,  6:55 PM

news image

নাসির উদ্দিন নয়ন যশোরঃ 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় ধার্য্যকৃত চাঁদার সম্পূর্ন টাকা না দেওয়ায় জোরপূর্বক স্ট্যাম্প করে নিয়েছে একটি দূর্বত্ত চক্র। একই সাথে ৫০ হাজার নগদ টাকাও গ্রহন করেছে তারা। একইসাথে দূর্বত্তরা নয়মাসের শিশুসহ তার মা রুনা বেগমের শ্লীলতাহানী করে। অভিযোগ উঠেছে ভূক্তভোগী এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোন ফল পাননি। ভৈরব সেতু সংলগ্ন মহাকাল মশহরহাটী এলাকার চিহ্নিত দূর্বত্ত জিহাদ বাহিনী কতৃক এই চাঁদাবাজি ও জোরপূর্বক স্ট্যাম্প করে নেওয়ার ঘটনা ঘটেছে। এলাকায় জিহাদ বাহিনী দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে চাঁদাবাজি মাস্তানি করে জনজীবন অতিষ্ট করে তুলেছে। সকলেই চুপচাপ জিহাদ বাহিনীর জুলুম অত্যাচার হজম করছে কেননা পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করছেনা।   

জানা গেছে, হাসেম আলী শেখের পুত্র রবিউল ইসলাম (৪০) এর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে বাহিনী প্রধান জিহাদ। রবিউল ইসলাম খুচরা ক্ষুদে ব্যবসায়ী। নিজ ও স্ত্রী সন্তানের নিরাপত্তার প্রশ্নে বাধ্য হয়ে অতিকষ্টে ৫০ হাজার টাকা যোগাড় করে জিহাদের হাতে তুলে দেন তিনি। কিন্ত এতে সন্তুষ্ট না হয়ে জোর পূর্বক গোলাম রহমানের পুত্র জিহাদ (২৮), হাসেমের পুত্র মতিয়ার (৪২), মজিদ শেখের পুত্র হালিম (৩৮), সুলতান শেখের পুত্র রনি শেখসহ আরো কয়েকজন গত ২৮ ফেব্রæয়ারি রবিউলের বাড়ি চড়াও হয়। এসময় দিন পেরিয়ে রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে একটা ঘড়ির কাঁটা। হঠাৎ দূবৃত্ত সন্ত্রাসী চক্র তাকে অস্ত্রের মুখে ৫০ হাজার টাকা পাওনা দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। একই সাথে তারা সোজাসাপ্টা বলে দেয় এক সপ্তাহ বা সাতদিনের মধ্যে ঐ টাকা না দিলে প্রতি সপ্তাহে ১২ হাজার করে টাকা চাঁদা দিতে হবে। এরপর তারা রবিউল ইসলামের স্ত্রী রুনা বেগমের পরনের কাপড় চোপড় ধরে তার হাত পা ধরে টানাটানি করলে ঘটনাস্থল রবিউলের বাড়িতে হ্নদয়বিদারক পরিবেশের সৃস্টি হয়। এসময় তারা রবিউলের নয়মাস বয়সী শিশু তামিমকেও আছড়ে হত্যার অপচেষ্টা চালায়। রবিউল ইসলাম হাত পা ধরে অনুনয় বিনয় করলে ও আশে পাশের লোকজন জড়ো হতে শুরু করলে তারা চলে যায় আর শাষিয়ে যায়, চাঁদার টাকা যথা সময়ে না পেলে স্ত্রীকে ধর্ষন করে ক্ষতি পুষিয়ে নেবে এবং শিশুকে হত্যা করতেও তারা পিছপা হবেনা। 

ভূক্তভোগী রবিউল ইসলাম মঙ্গলবার অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে তারপর দুইদিন অতিক্রম হলেও পুলিশ কোন এ্যাকশনে যায়নি। তবে কেন তারা নিশ্চুপ তা জানা যায়নি।