ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দেবগ্রামে ইউনিয়ন পরিষদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

#

০৩ মার্চ, ২০২২,  6:22 PM

news image

সারাদেশের ন্যায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদে  স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে  পরিষদে আলোচনা সভা সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা সংগ্রাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বৃহস্পতিবার ৩ এই মার্চ) সকাল ১১ টায় পরিষদ  কার্যলয় চত্তরে দেবগ্রাম ইউনিয়ন পরিষদের  আয়োজনে চেয়ারম্যান হাফিজুল ইসলাম এর  সভাপতিত্বে ও কাজী জাহাঙ্গীর হোসেনের  সঞ্চচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ,বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, রবিউল হক চৌধুরী, ইউপি সচিব মামুনুর রহমান,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াসিন,  সকল ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বারগন, ইউনিয়ন 

আওয়ামী লীগের নেতৃবৃন্দ  , সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্হানীয় সাধারণ জনগন উপস্থিত ছিলেন।