ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে সরকারি নিষেধ অমান্য করে একাদশ শ্রেনীতে তালাবদ্ধ

#

০৩ মার্চ, ২০২২,  5:47 PM

news image

করোনা মহামারির কারনে দীর্ঘ ২০ মাস পর (২ মার্চ) বুধবার সারা দেশের ন্যায় দোয়ারাবাজার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেনীর ওরিয়েন্টেশন ক্লাস চালু করা হলেও উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনী তালাবদ্ধ থাকতে ছিল।


সরজমিনে গিয়ে দেখা যায় শ্রেণীকক্ষটি তালাবদ্ধ 

প্রতিষ্টান থেকে শিক্ষার্থীদের ফিরে যেতে। এবিষয়ে কলেজে আসা একাদশ শ্রেনীর একাদিক শিক্ষার্থীদের প্রশ্ন করা হলে তারা ক্ষোভের মুখে শিক্ষার্থীরা বলেন কলেজে নতুন ভর্তি হয়েছি। আনন্দের সাথে কলেজে এসে প্রথমদিনের ক্লাসে বসতে পারেনি। বাকি দিনগুলো উক্ত কলেজে কেমন কাটবে। এ নিয়ে এলাকায় 

সমালোচনার ঝড় চলছে।


এ বিষয়ে বড়খাল স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক জহিরুল হাসান ভূইয়া জানান, অধ্যক্ষ নজির আহমদ গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ বুধবার পর্যন্ত প্রতিষ্টানে আসেনি। একাদশ শ্রেনীর কোন ক্লাস রুটিন আমাদের দেয়নি। যার ফলে একাদশ শ্রেনীর ক্লাসের কোন নির্দেশনা না পাওয়ায় ওরিয়েন্টেশন ক্লাস করা সম্ভব হয়নি।


এবিষয়ে বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজির আহমদ জানান, অসুস্থতার কারনে আমি প্রতিষ্টানে আসতে পারিনি। প্রতিষ্টানে একাদিক সহকারি অধ্যাপক  ও রয়েছেন। একাদশ শ্রেনীর ওরিয়েন্টেশন ক্লাসটি না করা তাদের দায়িত্বের অবহেলা।


এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার আজাদুর রহমান ভূইয়া জানান, একাদশ শ্রেনীর ওরিয়েন্টেশন ক্লাসটি কেন হলো না প্রতিষ্টান প্রধানের সাথে যোগাযোগ করে জানাবো।