ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

৫ কোটি টাকা ব্যায়ে আরসিসি সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন মসিক মেয়র টিটু

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২১,  7:44 PM

news image


মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ) ঃ

১৪ নভেম্বর বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডে প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে মোট ২২ শত মিটার দীর্ঘ ৫ টি আরসিসি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।


সড়ক গুলো হচ্ছে মাসকান্দা আকন্দবাড়ী হতে ঢাকা রোড পর্যন্ত আরসিসি সড়ক, বাবুজান মন্ডল সড়ক, দিঘারকান্দা ঢাকা রোড হতে আছিম উদ্দীনের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক, ঢাকা রোড  আবুল হোসেনের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক এবং নামাপাড়া থেকে বাইপাস পর্যন্ত আরসিসি সড়ক।

উদ্বোধন কালে মেয়র বলেন, সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে উন্নত সড়ক ও ড্রেনেজ অবকাঠামো তৈরি  করা হবে এবং নাগরিক সেবার উন্নয়নে কাজ করছি আমরা। ইতিমধ্যে ২ টি অঞ্চলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে, নতুন-ট্রাক টার্মিনাল নির্মাণ, শিশু পার্ক নির্মাণ এবং বর্জ্য মুক্ত ময়মনসিংহ বিনির্মানে কাজ করছি আমরা। সর্বকনিষ্ঠ সিটি কর্পোরেশন হলেও ময়মনসিংহ সিটি কর্পোরেশন উন্নয়ন ও নাগরিক সেবায় মডেল হয়ে উঠবে ইনশাআল্লাহ। 


উদ্বোধনকালে আরোও উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনোয়ার হোসেন বিপ্লব,২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, জনসংযোগ কর্মকর্তা মোঃ মহাবুল হোসেন রাজীব,  সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন,মোঃ জহিরুল হক, মানবিক বাংলাদেশ সোসাইটি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।