ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

০২ মার্চ, ২০২২,  12:10 AM

news image

যশোরে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নাসির উদ্দিন বাবু নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বিকেল দিকে উপশহর  খাজুরা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলার ডাঙ্গাপাড়ার বাবর আলী মোল্যার ছেলে।নিহত যুবকের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের ভগ্নিপতি ইলিয়াস হোসেন জানান, নাসির উদ্দিন উপশহর ডাচ বাংলা ব্যাংকের রকেট শাখায় চাকরি করতেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তিনি বাইসাইকেল যোগে রাস্তা পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান নাসির উদ্দিনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম স্বাধীন আলোকে বলেন, ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।