ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে লাইসেন্সবিহীন স”মিল চালানোর অভিযোগে মালিকের জরিমানা

#

২৬ ফেব্রুয়ারি, ২০২২,  7:42 PM

news image

দোয়ারাবাজার প্রতিনিধিঃ লাইসেন্সবিহীন করাত কল “স”মিল চালানোর অভিযোগে করাতকল মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।


শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বাংলাবাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলার বাংলাবাজারের বিভিন্ন লাইসেন্সবিহীন করাত কল “স”মিল লাইসেন্স না থাকার দায়ে ‘স’ মিলের স্বতাধিকারী ইদ্রিস আলী সফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, সিরাজ মিয়া ও আব্দুল আওয়ালসহ প্রতি ‘স’ মিলের মালিককে ৮ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


মোবাইল কোট পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট দেবাংশু কুমার সিংহ।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট দেবাংশু কুমার সিংহ বলেন, আমাদের অভিযান চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় অভিযানে সহযোগিতা করেন দোয়ারাবাজার থানা পুলিশ ফোর্স।


এসময়ই লাইসেন্সবিহীন করাতকল চালানোর অভিযোগে করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ৩ ধারায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দোয়ারাবাজার বন বিভাগের উপজেলা বিট কর্মকর্তা নিতিশ চক্রবর্তী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন।