ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জগন্নাথপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

#

২০ ফেব্রুয়ারি, ২০২২,  5:43 PM

news image

সুনামগঞ্জের জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

২০ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারের হারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে- বিট পুলিশের উদ্যোগে- মাদক, জুয়া, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও জঙ্গি বিরোধী আইন শৃঙ্খলা সংক্রান্ত পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেবার লক্ষ্যে- এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। 


পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়ার সভাপতিত্বে ও এস আই শামীম আল মামুন, এ এস আই- সত্য নাইডু'র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য- রাখেন জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ- মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাইলগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দিন, স্বাধীন বাজার পরিচালনা কমিটির সভাপতি- কাজী হাফিজুর রহমান, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি আব্দুল তাহিদ, প্যানেল চেয়ারম্যান মোঃ নজমুদ্দিন, হারগ্রাম প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি- মোঃ আব্দুল গফুর, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মান্নান মহিম সহ আরো অনেকে।


এসময় উপস্থিত ছিলেন- হারগ্রাম হাফিজিয়া মাদ্রাসা প্রিন্সিপাল- মাওলানা নুরুজ্জামান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান- হাজি সুন্দর উদ্দিন, শাহান আহমেদ, আলিম উদ্দিন, আবুবকর মধু, আবুল হোসেন, ফজল মিয়া, আলী আকবর মজুমদার, আব্দুল কাহির, মজুমদার আলী, নজমুদ্দিন, আম্বিয়া বেগম, সুফিয়া খাতুন, শাহান আরা সহ আরো অনেকে। 


প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ মিজানুর রহমান বলেন- আমরা কথায় নয়- কাজে বিশ্বাসী, কাজ দিয়ে আপনাদের মনের মাঝে ঠাই করে নিতে চাই। সমস্যা আছে সমস্যা থাকবেই, কিন্তু এই সমস্যাগুলো যাতে সমাধান করা যায় সেজন্য আমাদেরকে ঐক্যবদ্যভাবে কাজ করতে হবে। এককভাবে আমার পক্ষে বা পুলিশের পক্ষে সমস্যা সমাধান করা সম্ভব নয়! যদি আপনারা আন্তরিক না হন! যদি আমদেরকে তথ্য দিয়ে সহযোগিতা না করেন। 


তিনি আরো বলেন- আপনাদের টাকায় আমাদের বেতন আসে, কাজেই আমরা আপনাদের সেবক ও বন্ধু। আপনাদের যেকোনো সমস্যা কোনো মাধ্যম ছাড়া সরাসরি আমাকে জানাতে জানাবেন।