ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর হত্যাকারী গ্রেপ্তারকৃত ৩ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর

#

২০ ফেব্রুয়ারি, ২০২২,  5:01 PM

news image

সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) দলবেঁধে ধর্ষণ ও ৬ টুকরো করে মরদেহ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃত তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম এই রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, জগন্নাথপুরের অভি মেডিকেল হল ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ অভি (৩০) এবং তার দুই সহযোগী অঞ্জিৎ চন্দ্র গোপ (৩৩) ও অসীত গোপ (৩৬)।


আদালত পুলিশের পরিদর্শক বদরুল আলম তালুকদার জানান, পুলিশ তিন আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তাদের ৮ দিনের রিমান্ডে দেন। জগন্নাথপুরের একটি ফার্মেসি থেকে গত বৃহস্পতিবার দুপুরে শাহানা পারভিন জ্যোৎস্নার ৬ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ।


তিনি জানান, নিহতের ভাই হেলাল মিয়া অভিকে প্রধান আসামি করে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর থানায় মামলা করে। এরপর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।


তিনি আরও জানান, ৩৮ বছর বয়সী নিহত জ্যোৎস্না জগন্নাথপুর পৌরসভার নয়াবাজার কলোনিতে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন। তার স্বামী সুরুক মিয়া সৌদি আরব প্রবাসী।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, জোৎস্নাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে অভি।