ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

এফ-৩৫ জঙ্গিবিমান পাঠালো আমেরিকা

#

১৮ ফেব্রুয়ারি, ২০২২,  8:44 PM

news image

 জার্মানিতেইউক্রেন ইস্যুতে পূর্ব ইউরোপে প্রচণ্ড সামরিক উত্তেজনার মধ্যে জার্মানিতে এফ-৩৫ জঙ্গিবিমান পাঠিয়েছে আমেরিকা। পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে আরো শক্তিশালী করার অংশ হিসেবে ওয়াশিংটন এই পদক্ষেপ নিল।


মার্কিন এয়ারফোর্স কমান্ড বুধবার জানিয়েছে, জার্মানির স্প্যাংডালেম বিমানঘাঁটিতে এসব বিমান মোতায়ন করা হয়েছে, সঙ্গে রয়েছে পাইলট, রক্ষণাবেক্ষণাকারী ও সাপোর্ট পারসোনেল। এর পাশাপাশি মার্কিন সরকার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে ছয়টি কেসি-১৩৫ সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে।


এয়ারফোর্স কমান্ড জানিয়েছে, জার্মান সরকার ও ন্যাটো কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় করে এফ-৩৫ বিমান মোতায়েন করা হয়। মার্কিন বিমান বাহিনীর ইউরোপ ও আফ্রিকা বিষয়ক কমান্ডার এরিক অ্যান্টনি বলেন, “একটি ‘গতিশীল পরিবেশের মধ্যে’ আমরা এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করছি। এই পদক্ষেপের মধ্যদিয়ে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।