ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

পুতিন ন্যাটোর সঙ্গে আলোচনায় বসতে চান

#

১৮ ফেব্রুয়ারি, ২০২২,  5:57 PM

news image

 ইউক্রেন নিয়ে উত্তেজনা প্রশমনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এ তথ্য জানিয়েছেন।


ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার জন্য গত রোববার মস্কো সফরের ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। মঙ্গলবার মস্কোতে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে স্কোলজ জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ এড়াতে কূটনৈতিক আলোচনার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি বলে রাশিয়ার যে মূল্যায়ন তার সঙ্গে তিনি একমত।


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইউরোপে যুদ্ধ চায় না। তবে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলগুলির পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসাবে বর্ণনা করেছেন এবং মিনস্ক শান্তি প্রক্রিয়ার মাধ্যমে সেখানে সংঘাতের সমাধান করার আহ্বান জানিয়েছেন।