ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রৌমারীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  8:34 PM

news image

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশি অভিযানে মোমেদুল ইসলাম (৪৩) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাত ১টার দিকে উপজেলা চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া মধ্যপাড়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


পরে সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী মোমেদুল ইসলাম (৪৩) উপজেলার চরশৌলমারী ইউনিয়নে পাখিউড়া মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।


এ বিষয়ে রৌমারী থানার ওসি (তদন্ত) এমআর সাঈদ জানান, টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় আসামীর বিরুদ্ধে ২০০৭ সালে ১১ নভেম্বরে দন্ডবিধি ৪১৯/৪২০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৯।


সেই থেকে আসামী মোমেদুল ইসলাম পলাতক ছিলেন। ২০১৬ সালের ২ ফ্রেরুয়ারী আসামীকে ৩ বছরের সাজা ঘোষণা করেন আদালত। বুধবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।