ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২/৩৩ নং ওয়ার্ড শহীদ আহসান উল্লাহ মাস্টার মিনি ব্রিজ উদ্বোধন

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  8:40 PM

news image

গাজীপুরের বোর্ডবাজার ৩২/৩৩ নং ওয়ার্ডে দীর্ঘ দিনের প্রতিক্ষিত জনসাধারণের চলাচলের বাসের সাকো ফেলে নতুন সংযোগ শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি মিনি ব্রিজ তৈরী করে দিলেন গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আমান উদ্দিন সরকার। 

এ ব্রিজ পেয়ে এলাকার সাধারণ মানুষ খুবই খুশি সোমবার বিকালে  ৩২/৩৩ নং ওয়ার্ডে অবস্হিত খালের উপরে শহীদ আহসা উল্লাহ মাস্টার মিনি ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছা থানার যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আমিন উদ্দিন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহাবুবুর রহমান স্বপন, আবুল কালাম আজাদ মালম, ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, ৩৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী হাজি মাইদুল ইসলাম মামুন, হাজী দেলোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম, নাজমুল ইসলাম শ্যামল, সফিকুল ইসলাম র“বেল, এসএম মামুন মিয়া, গাজীপুর মহানগর ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেন আব্বাসি, কৃষক লীগ নেতা মাওলানা শাহ আলম গাজীপুর মহানগর গাছা থানা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ বাবুল হোসেন 

প্রমুখ। 

এ ব্যাপারে গাছা থানা যুবলীগের সভাপতি পদ প্রার্থী মোঃ আমান উদ্দিন সরকার বলেন, ২ ওয়ার্ডের সিমানা সংযোগ খাল হওয়ায় দীর্ঘ দিন মানুষের চলাচলের ব্যাপক অসুবিধা হচ্ছিল। পাশে একটি মসজিদ। সাধারণ মানুষ ও মুসুল্লিরা  বাসের সাঁকো দিয়ে জীবনের ঝুকি নিয়ে মসজিদে আসা যাওয়া করছিল। সাধরন জনগন ও মুসল্লিদের  দাবীর পরিপ্রেক্ষিতে আমি উদ্যোগ নিয়েছি ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির নামে এই মিনি ব্রিজ তৈরী করে দিব। আমি ২০ দিনের মাথায় মিনি ব্রিজ তৈরী করে দিয়ে সাধারণ মানুষ ও মুসলি­দের চলা চলের রাস্তা উন্মুক্ত করে দিয়েছি।