ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ জন

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  8:33 PM

news image

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারী সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, জুয়া ও মাদকমুক্ত অঞ্চল গড়াসহ আদালতের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর মাঝে এসআই কুমোদলাল দাসের নেতৃত্বে একটি টীম নগরীর খাগডহর ঘুন্টি থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী হেলাল উদ্দিন ওরফে কাজলকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এএসআই মোর্শেদ আলমের নেতৃত্বে একটি টীম ফকিরাকান্দা এলাকা থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়াড় সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। জুয়াড়িয়ারা হলো, বোরহান উদ্দিন, হেলাল উদ্দিন, জীবন মিয়া, রাসেল ও হেলাল মিয়া ওরফে সুন্দর আলী। এছাড়া এস আই আবুল কাশেম, এসআই নিরুপম নাগ, এসআই টিটু সরকার, এসআই আশিকুল হাসান,এএসআই আনোয়ার হোসেন, এএসআই সানজিদ, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই হুমায়ুন কবির, এএসআই সুজন চন্দ্র সাহা, এএসআই মোজাম্মেল হক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক একজন, জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানামুলে ৩ জন ও সিআর মামলায় পরোয়ানামূলে ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ আরিফ, কবি চরন ঋষি, আব্দুল্লাহ হিল কাফি, জাকির হোসেন নাঈম, পারভেজ উদ্দিন, ইয়াসিন সরকার, রুহুল আমীন, শহিদুল ইসলাম ও বুলু মন্ডল। এদের মধ্যে একই ব্যাক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।