ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক তাই সবকটি নির্বাচন শান্তি পূর্ণ হয়েছে

#

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  5:32 PM

news image

সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন,  সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে তাই জেলার সব কটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ও উপজেলা পরিষদ উপ নির্বাচন সুষ্ট শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  সবার সম্মিলিত সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। 

১৩  ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামীম আল ইয়ামিন এর সঞ্চালনায় ভার্চুয়ালী অংশ নেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আনিসুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো জাহাঙ্গীর আলম, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ মহিলা পরিষদের গৌরি ভট্টাচার্য, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম প্রমুখ। 

সভায় সুনামগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ভ্যাকসিনেশন খুব নিম্নমূখী তার কারণ কি? আরো বেগবান করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।  সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের সন্তানদের ঠিক মতো চিকিৎসা সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। নৌ দুর্ঘটনার ব্যাপারে সকল ইউএনও দের সতর্ক থাকার আহবান জানান। সুনামগঞ্জ জেলার সুরমা নদীর কোন কোন জায়গাতে বিআই ডব্লিউ টিএর নামে টাকা আদায় করা হয় তার একটি তালিকা প্রদানের জন্য ইউএনও দের আহবান জানান। অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ ও নিয়মিত অভিযান চালানোর এবং জড়িতদের নিয়মিত মামলা দায়ের এর নির্দেশ দেন।