ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শিবালয়ে গনজমায়েতে নিষেধাজ্ঞা সত্ত্বেও ৭ দিন ব্যাপি ওরস আয়োজন

#

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  5:26 PM

news image

নোবেল করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানসহ গণজমায়েত নিষিদ্ধ করেছে সরকার। তবে, এসব বিধি-নিষেধ উপেক্ষা করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নে সপ্তাহব্যাপী ওরসের আয়োজন করা হয়েছে। এতে, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 


বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার উলাইল ইউনিয়নের দড়িকয়ড়া গ্রামে দরোদিয়া বিশ্ব পাগল মঞ্জিলে ৪৫তম বার্ষিক ওরস আয়োজনের শেষের  দিকে। ওরসের প্রধান গেট,  গানের প্যান্ডেল, ভক্তবৃন্দের বসার জায়গা, হোটেল ও দোকানপাটের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে হোটেল ও দোকানপাটের জন্য স্থান বরাদ্দর কাজও শেষ হয়েছে।


এলাকাবাসী ও স্থানীয়রা জানান, প্রতিবছরই এখানে ওরস হয়। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোকজ এখানে আসে। কাল বৃহস্পতিবার থেকে শুরু হবে এ ওরস। সাত দিনে ব্যাপি বিভিন্ন আয়োজন রয়েছে। ওয়াজ মাহফিলের পাশাপাশি বৈঠকি গান ও বিচার গানের আয়োজন করা হয়েছে। 

এ বিষয়ে দরোদিয়া বিশ্ব পাগল মঞ্জিলের পীর মোশারফ হোসেন জানান, “স্বাস্থ্যবিধি মেনেই এ আয়োজনের ব্যবস্থা করেছি। অনুমতির ব্যাপারে প্রশ্ন করলে তিনি কিছু বলেননি তিনি।”


ওরসের তত্ত্বাবধানে থাকা ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো: শফি উদ্দিন জানান, “আমাকে স্থানীয় মেম্বার হিসেবে রাখা হয়েছে।”


উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস জানান, ‘প্রতি বছরই এই গ্রামে ওরসের আয়োজন করা হয় । স্থানীয় চেয়ারম্যান এতে সভাপতিত্ব করেন।  সে পরিপ্রেক্ষিতে আমাকে ওরসের সভাপতি করা হয়েছে। আমি আয়োজকদের  প্রশাসনের অনুমতি নিতে বলেছি।” 


এ বিষয়ে ওরসের প্রধান উপদেষ্টা জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম খানকে তার মোবাইল ফোনে কল করা হলে তিনি কলটি কেটে দেন।


শিবালয় উপজেলার ইউএনও জেসমিন সুলতানা জানান, ‘ওরসের বিষয়ে কোন অভিযোগ আমার কাছে আসেনি। কিন্তু এ পরিস্থিতিতে গনজমায়েত করে রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা রয়েছে।