ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সব ব্যর্থতার দায় আওয়ামী লীগের

#

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  4:18 PM

news image

নির্বাচন কমিশনের ব্যর্থতা, সুষ্ঠু নির্বাচনে ব্যর্থতা, দেশ পরিচালনায় ব্যর্থতার সব দায় আওয়ামী লীগের বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দায় নিতে হবে ওবায়দুল কাদের এবং সভানেত্রী শেখ হাসিনার। কোনোভাবে এই ব্যর্থতার দায় এড়াতে পারবে না তারা।


রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এই সার্চ কমিটি গ্রহণযোগ্য নয়। শুধু সার্চ কমিটি নয়, নির্বাচনের কোনো প্রক্রিয়ার মধ্যেই আমরা থাকব না। কারণ, আওয়ামী লীগ সরকারের অধীন কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তা পরীক্ষিত। সে কারণে সার্চ কমিটি নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কারণ, সার্চ কমিটির অধিকাংশই আওয়ামী লীগের। সুতরাং সার্চ কমিটি থেকে নিরপেক্ষতার প্রশ্ন আসতেই পারে না।’


তিনি আরও বলেন, ‘গুম-খুন এ সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। বিনা অপরাধে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। এ দেশের মানুষ নিরাপদ নয়। তাই সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।