ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঝিকরগাছার সেবা সংগঠনের সহযোগিতায় ভ্যান পেলো অসহায় মনিরুল

#

১২ ফেব্রুয়ারি, ২০২২,  6:38 PM

news image

যশোরের ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সহযোগিতায় ভ্যান পেলো হাজিরবাগ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা অসহায় মনিরুল ইসলাম। অসুস্থ বাবা, মা, স্ত্রী, হেফজ বিভাগে পড়ুয়া ১৫ বছরের ছেলে এবং প্রাইমারি পড়ুয়া ৮বছর বয়সী মেয়েকে নিয়ে তার সংসার। সে ভ্যানে করে ঝালমুড়ি বিক্রয় করে সংসার চালাতো। হঠাৎ করে গত মাসে তার ভ্যানটি চুরি হলে তিনি অত্যান্ত অসহায় হয়ে পড়ে। তখন তিনি লোকমুখে ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সন্ধান পেয়ে ভ্যান পাওয়ার জন্য একটি লিখিত আবেদন করেন। তার সেই আবেদনে সাড়া দিয়ে সেবা সংগঠনের পক্ষ হতে তাকে একটি ভ্যান কিনে দেওয়া হয়েছে। ভ্যান পেয়ে মনিরুল বলেন, পূর্বের ভ্যানটা চুরি যাওয়াতে আমি পরিবার নিয়ে খুবই অসহায় অবস্থার মধ্যে ছিলাম। আল্লাহর রহমতে ও আপনাদের সহযোগিতায় এই ভ্যানটা পেয়ে আমি আবার ঝালমুড়ি বিক্রি করে আমার সংসার চালাতে পারবো। সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ জামান বাবু বলেন, আমাদের সংগঠনের মাধ্যমে আমরা অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় মনিরুল ভাইকে এই ভ্যানটি কিনে দেওয়া হলো। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ভ্যান প্রদানের সময় উপস্থিত ছিলেন অরাজনৈতিক স্ব...