ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সোমবার বৈঠকে বসছে বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপি

#

১৪ নভেম্বর, ২০২১,  10:17 AM

news image



যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার (১৫ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনা, প্রতিযোগিতা এবং সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে এ বৈঠকে। বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।


এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। তথ্যসূত্র, আল-জাজিরার।


শুক্রবার (১২ নভেম্বর) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, বাইডেন ও শি সোমবার সন্ধ্যায় আলোচনায় বসতে যাচ্ছেন। এতে প্রতিযোগিতামূলক ব্যবস্থার ক্ষেত্রে দুটি দেশের দায়িত্বশীল আচরণসহ সম্ভাব্য আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।জেন সাকি আরও বলেন, প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের ইচ্ছা, গুরুত্ব ও চীনের সঙ্গে উদ্বেগের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরবেন।স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলন কপ২৬-এ কার্বন ডাই অক্সাইড নিঃসরণে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের অন্তর্ভূক্ত দেশগুলোর সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র ও চীন। এর পরপরই বাইডেন ও শি নিজপিংয়ের এ বৈঠক হতে যাচ্ছে।


স্থানীয় সময় বুধবার (১০ নভেম্বর) জলবায়ু সম্মেলনের খসড়া চুক্তি প্রকাশ পায়। এতে ২০১৫ সালের প্যারিস চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি ও দিক নির্দেশনার বিষয়গুলো উঠে এসেছে। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো কার্বন নিঃসরণ কমিয়ে আনা, বন বিনাশের ইতি টানাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ ইস্যু বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


সম্প্রতি দক্ষিণ চীন সাগর, তাইওয়ান, হংকং ও জিনজিয়াং প্রদেশের ইস্যু নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।


উত্তেজনা প্রশমনে গত অক্টোবরেই দুপক্ষের মধ্যে যোগাযোগের উন্নতি ঘটে। সেসময়ই বছরের শেষ দিকে বাইডেন ও শি জিনপিংয়ের বৈঠকের বিষয়টি ঘোষণা করা হয়।