ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে বলাৎকারের চেষ্টার অভিযোগে গ্রেফতার-১

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  5:57 PM

news image

সিলেটের বিশ্বনাথে ১৩ বছরের এক অটোরিকশা চালককে বলাৎকারের চেষ্টার অভিযোগে করিম মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

গত সোমবার (৭ ফেব্রয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের ডালারপাড় শ্মশান এলাকায়।

এ ঘটনায় ওই চালকের মা বাদী হয়ে আজ বুধবার (৯ ফেব্রয়ারি) বিশ্বনাথ থানায় মামলা (নং ১১) দায়ের করেছেন। 

মামলা দায়েরের পূর্বে প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাত ৮টায় অভিযুক্ত করিম মিয়াকে আটক করে পুলিশ। পরে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।


জানা যায়, গ্রেফতার করিম মিয়া দশঘর ইউনিয়নের বরুনী (পূর্বপাড়া) গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।


মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার ছেলে দশঘর ইউনিয়নের পীরের বাজারে ভাড়া অটোরিকশা চালিয়ে আসছে। ঘটনার দিন করিম মিয়া পীরের বাজার থেকে সাবাজপুর গ্রামে যাওয়ার জন্যে তার ছেলের অটো ভাড়া করে।


যাওয়ার পথে স্থানীয় বাউসী গ্রামের ডালারপাড় শ্মশান এলাকায় পৌঁছে অটো থামিয়ে সে তার ছেলেকে কুপ্রস্তাব দেয়। তাতে রাজী না হলে টাকার প্রলোভন দেখায় করিম মিয়া। 


তাতেও রাজী না হওয়ায় জোরপূর্বক তার ছেলেকে শ্মশানের পাশের শুকনো জমিতে নিয়ে বলাৎকারের চেষ্টা চালায় সে। ছেলের চিৎকারে লোকজন এগিয়ে এসে করিম মিয়ার হাত থেকে তাকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে  পালিয়ে যায় করিম মিয়া।


করিম মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, তাকে আজ (বুধবার) সকালে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। জবানবন্দী দেওয়ার জন্যে ভিকটিমকেও আদালতে পাঠিয়েছি।